শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

পাবনায় ট্রাকচাপায় রূপপুর প্রকল্পের নির্মাণশ্রমিক নিহত

পাবনা প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ৯ নভেম্বর, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ন

পাবনায় ট্রাকচাপায় রূপপুর প্রকল্পের নির্মাণশ্রমিক নিহত ঈশ্বরদীর নান্টু বিশ্বাস (৩৫) নামে এক নির্মাণশ্রমিক ট্রাকচাপায় নিহত হয়েছেন।
বুধবার (৯ নভেম্বর) সকাল ৭টা দিকে দাশুড়িয়া-লালন শাহ সংযোগ সড়কের দিয়াড় বাঘইল কলাবাগানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নান্টু বিশ্বাস উপজেলার মানিকনগর গ্রামের মফিজ বিশ্বাসের ছেলে। সে রূপপুর প্রকল্পের রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠান রোসেম কোম্পানিতে কর্মরত ছিলেন।
ঈশ্বরদী ইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ফারুকুল ইসলাম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি নান্টু বিশ্বাস মারা গেছেন। স্থানীয়রা জানান, ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যায়।
পাকশী হাইওয়ে পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বলেন, রূপপুর প্রকল্পের শ্রমিক নান্টু বিশ্বাসের মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর