শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

আফ্রিদির আঘাতে ফিরলেন লিটন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ৬ নভেম্বর, ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন

অ্যাডিলেড ওভালে আজ দিনের প্রথম ম্যাচেই আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। সুতরাং, সেখানে টস জিতে যে কেউ প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে এটাই স্বাভাবিক। সাকিব আল হাসান ব্যাটিংই নিলেন।

ব্যাট করতে নেমে সূচনাটা ভালোই ছিল বাংলাদেশের। বিশেষ করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং শুরু করেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটি গড়ে ফেলেন তিনি।

কিন্তু শাহিন শাহ আফ্রিদির বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটিকে এক পা এগিয়ে এসে খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু বল চলে যায় থার্ডম্যান অঞ্চলে শান মাসুদের হাতে। ৮ বলে ১০ রান করে বিদায় নেন তিনি।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৯.২ ওভার শেষে ১ উইকেট হারিয়ে সংগ্রহ ৬৫।৩৯ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত এবং ১৫ রান নিয়ে ব্যাট করছেন সৌম্য সরকার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর