বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়া একদন্ত ম্যাকস এন্ড কলেজ শাখার ফলাফল ঘোষণা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ৬:৫৪ অপরাহ্ন

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ম্যাকস স্কুল এন্ড কলেজ শাখার উদ্যোগে শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ম্যাকস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একদন্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এজেএমডি আব্দুল জলিল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল সরদার, সাবেক শিক্ষক হাবিবুর রহমান, ম্যাকস এর শুভাকাঙ্ক্ষী ওয়ালিদ হাসান স্বপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক সাথী ইসলাম, শিউলি খাতুন, হাবিবুর রহমান, মাশরাফি প্রমুখ।
 শিক্ষার্থীদের মধ্যে কবিতা ও সংগীত পরিবেশন করেন ইভা মনি, মহিমা খাতুন, মারিয়া খাতুন।  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক আমিনুল ইসলাম, শিক্ষক আব্দুস সোবহান, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধিজন। অনুষ্ঠানটি পরিচালনা করেন একদন্ত ম্যাকস স্কুল এন্ড কলেজ শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।  শেষে শিক্ষার্থীদের মাঝে উপকরণ বিতরণ, পুরুষ্কার বিতরণ ও ফলাফল ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর