বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আশারফ জিন্দানী (রহ.) মাজার ও মসজিদ পরিচালনা কমিটির অনিয়মের প্রতিবাদে চাটমোহরে মানববন্ধন জ্বালানি তেলে কারচুপি রোধে বগুড়ায় ৫ ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের অভিযান আটোয়ারীতে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা নিরাপদ খাদ্য উৎপাদনে বীরগঞ্জে দিনব্যাপী কৃষক কৃষাণী প্রশিক্ষণ  ভাঙ্গুরায় অবৈধভাবে মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা,২ জনের কারাদণ্ড রাজশাহীতে সরকারি সেবাদাতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সংলাপ অনুষ্ঠিত মানিকগঞ্জে জেলা পরিষদের নতুন প্রশাসক এডভোকেট জামিলুর রশিদ খান দরিদ্র ও অসহায় ব্যক্তিদের হাতে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ

আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান নকআউট ফুটবল টুর্নামেন্টে সড়াবাড়িয়া বিজয়

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

পাবনার আটঘরিয়ায় মরহুম আব্বাস আলী খান নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ২য় ম্যাচ সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ট্রাইবেকারে ৪-৩ গোলে ফরিদপুর বেরহাউলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব নিশ্চিত করেছেন।
বিশ্ব বাংলা ২৪ চ্যানেলের চেয়ারম্যান  আমেরিকা প্রবাসী আটঘরিয়ার ধনেশ্বর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম খান আকাশ এর সৌজন্যে শুক্রবার (৪ নভেম্বর)  বিকাল সাড়ে তিনটায় ধলেস্বর ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে আয়োজিত মরহুম আব্বাস আলী খান নকআউট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া-ঈশ্বরদী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি’র সুযোগ্যপুত্র ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।
মরহুম আব্বাস আলী খান এর জৈষ্ঠ্য পুত্র অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল মজিদ খান এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, ধনেশ্বর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আক্তারুজ্জামান মিলন, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান জিল্লুর রহমান,
ধনেশ্বর সোনালী সংঘের সভাপতি আব্দুল সালাম,  সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বিশিষ্ট ক্রীড়াবিদ শ্রী সুনীল মাষ্টার প্রমুখ। উক্ত খেলাটি সার্বিক দায়িত্বে ছিলেন আসলমাম হোসেন। প্রধান রেফারির৷ দায়িত্বে ছিলেন মোঃ কালু মিয়া,  তার সহযোগী রেফারি ছিলেন আবুল কালাম ও আবদুল মজিদ। খেলায় ধারা বর্ননায় ছিলেন ইলিয়াস মোল্লা ও রফিক উদ্দিন,
খেলাটি নির্ধারিত সময়ের মধ্যে গোল শুন্য ড্র হলে কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরাসরি ট্রাইবেকার অনুষ্ঠিত হয়।  ট্রাইবেকারে সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘ ৪-৩ গোলে ফরিদপুর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর