মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় মারা যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগের বিনামূল্যে ক্ষুদ্র নৃ গোষ্ঠীকে দেয়া ভেড়া

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী পরিবারগুলোর আয়ের মাধমে জীবন মান উন্নয়নে প্রাণী সম্পদ বিভাগ থেকে বিনামূল্যে দেওয়া ভেড়া মারা যাচ্ছে। গত ক’দিনে বিভিন্ন রোগে ৬ টি ভেড়া মারা গেছে।

উল্লাপাড়া প্রাণী সম্পদ বিভাগ থেকে গত ৪ অক্টোবর উপজেলার ফাজিলনগর, তেলিপাড়া ও বেলাই গ্রামের বসতি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ২৮ পরিবারের মাঝে বিনামূল্যে ২ টি করে বিতরণ করা হয়। এর মধ্যে ফাজিলনগর গ্রামের ১০ পরিবার , তেলিপাড়ার ৮ পরিবার ও বেলাই গ্রামের ১০ পরিবারকে ভেড়া দেওয়া হয় বলে জানা গেছে ।

আজ শুক্রবার ফাজিলনগর ও তেলিপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে জানা যায় ছয় পরিবারের ৬টি ভেড়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার ফাজিলনগরের শ্যামল মাহাতোর একটি ভেড়া মারা গেছে। এর আগে ফাজিলনগর গ্রামের বিশ্বনাথ মাহাতো , সুনতী রাণী মাহাতো ও তেলিপাড়ার বিপ্লব মাহাতো , দীনেশ মাহাতো , গনেশ মাহাতোর একটি করে ভেড়া মারা গেছে।

প্রতিবেদককে ফাজিলনগরের শ্যামল মাহাতো , সুনতী রাণী মাহাতো ও তেলিপাড়ার বিপ্লব মাহাতো বলেন তাদেরকে বিনামূল্যে দেওয়া ভেড়াগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তারা চিকিৎসা করিয়েছিলো বলে জানান। শ্যামল মাহাতো বলেন তার একটি মারা গেছে। আরেকটি একই ধরণের রোগে আক্রান্ত হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকতা শামীম আখতার বলেন তিনি গত বুধবার বিষয়টি জেনে ফাজিলনগর গ্রামে গিয়ে ভেড়া দেওয়া পরিবারগুলোকে রোগ প্রতিরোধ ও রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসার দরকারী ব্যবস্থার পরামর্শ দিয়েছেন। এছাড়া ভেড়াগুলো যত্ম নিতে পরামর্শ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর