মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশে জেল হত্যা দিবস পালিত

প্রদীপ কর্মকার, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

জাতীয় চার নেতার স্মরণে সিরাজগঞ্জের তাড়াশে জেলহত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগ দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ৯টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) রজত ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার হোসেন মুক্তা,নজরুল ইসলাম চৌধুরী, যুগ্নসাধারন সম্পাদক শাহিনুর রহমান লাবু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুব লীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারন সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শায়লা পারভীন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক লুৎফুল কবির লিমন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর