বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় যুব দিবসে ১২ লাখ ৯০ হাজার টাকা যুব ঋণ ও  সনদ বিতরন 

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৩:৩০ অপরাহ্ন

‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পাবনার আটঘরিয়া উপজেলায় জাতীয় যুব দিবস বিভিন্ন কর্ম সুচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
মঙ্গলবার(১ নভেম্বর) পাবনার আটঘরিয়া উপজেলার যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত জাতীয় যুব দিবসে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মাকসুদা আক্তার মাসু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম।
আটঘরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর পনিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল ইসলাম, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, সমবায় কর্মকর্তা মজিবুর রহমান, মাধমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, আনসার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার, উপজেলা এসএফডিএফ অছিকুল ইসলাম প্রমুখ।
এদিন ২২ জন যুবার মাঝে ১২ লাখ ৯০ হাজার টাকার যুব ঋণ বিতরণ করা হয় এবং ৩০জনকে পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর