বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সাঁথিয়া থানার ওসি’র বিদায় সংবর্ধনা

শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ৬:৪৭ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা সাঁথিয়া প্রেস ক্লাবের উদ্দ্যোগে শনিবার ১০ টায় সাঁথিয়া প্রেস কর্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ সময় সাঁথিয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে সাঁথিয়া থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলামকে ফুল দিয়ে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এ সময় তিনি বলেন, সাঁথিয়ার মানুষের সাথে অল্প সময়ের মধ্যে আত্মার সম্পর্ক হয়েছে। কাজ করতে গিয়ে আপনাদের অনেক সহযোগিতা পেয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন নতুন স্থানে গিয়ে সততার সাথে জনগনের আইনী সহযোগিতা দিয়ে সেবা করতে পারি।
সাঁথিয়া প্রেস ক্লাব সভাপতি মানিক মিয়া রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ হাই এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাঁথিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি জালাল উদ্দিন, সহ-সাধারণ সম্পদক তায়জুল ইসলাম ও আশিক ইকবাল রাসেল, সাবেক সভাপতি আলী আহসান মনজু, সাবেক সাধারণ সম্পাদক রতন দাস ও আবুল কাশেম সাংবাদিক ফারুক হোসেন, আমিনুল ইসলাম জুয়েল, আবু ইসহাক, আব্দুস সাত্তার, মাজেদ মোল্লা প্রমুখ। সাঁথিয়া থানায় দায়িত্বে থাকা অবস্থায় দুই বার পাবনা জেলার শ্রেষ্ট আসি নির্বাচিত হন তিনি। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থানে ছিলেন তিনি। সম্প্রতি তিনি সিরাজগঞ্জ জেলায় বদলী হয়েছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর