বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২৬ অক্টোবর, ২০২২, ৪:৩৮ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো. নাজমুল শেখ (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার পৌর সদরে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাজমুল মন্ডতোষ ইউনিয়নের মল্লিকচক গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। সে ভাঙ্গুড়া বাজারের মো. রাশেদুল ইসলাম রিপনের মেসার্স ফাতেমা ইঞ্জিনিয়ারিং ওয়াকশপের দীর্ঘ দিন কর্মরত ছিল।

স্থানীয়রা জানান, নিহত নাজমুল শেখ পৌর সদরে বেইলি ব্রীজের সঙ্গে সরদার আবুল কালাম আজাদের বিল্ডিংয়ে ওয়েল্ডিং এর কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যান। স্থানিয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর