মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় ডাকাতি ও মাদক মামলার ৪ আসামি গ্রেফতার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ও ডাকাতি প্রস্তুতি মামলার আসামিদের গ্রেফতার করা হয়।

মডেল থানার ডিউটি কর্মকর্তা উপ পরিদর্শক মোঃ আব্দুস সালাম জানান, পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতি ও মাদক মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- উল্লাপাড়া পৌরসভার শিবপুর পশ্চিমপাড়া মহল্লার হোসেন আলীর ছেলে জাহিদুল ইসলাম (৪০),  মৃত রহমত আলীর ছেলে আজম (৪০), ঝিকিড়া তালুকদার পাড়া মহল্লার মৃত জবেদ আলীর ছেলে আরিফ (৩৫) ও উপজেলার চর বদ্ধনগাছা গ্রামের মৃত মোক্তার মোল্লার ছেলে বেলাল হোসেন (৪৫)। তাদের কাছ থেকে ৩০ গ্রাম হিরোইন ও ২০ পিচ ইয়াবা এবং ডাকাতি প্রস্তুতির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, বিভিন্ন মামলায় আটককৃতদের শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর