রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

সলঙ্গার আমশড়ায় ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২, ৬:৪৯ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া জোড়দিঘিতে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর)
বিকেলে জোড়দিঘি সুইট ইটভাটা মাঠে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ,তাড়াশ- সলঙ্গার গণমানুষের নেতা,মাননীয় এমপি ডা: আব্দুল আজিজ। এ সময় অতিথিবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাবু, যুগ্ম সাধারন সম্পাদক রফিকুল ইসলাম হিরো, ধুবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার, ধুবিল ইউনিয়ন আ’লীগের সভাপতি মনিরুজ্জামান মাস্টার,সাধারন সম্পাদক আব্দুল করিম ভোলা,থানা কৃষক লীগের সাধারন সম্পাদক আক্তাজ্জামান সাচ্চু, আ’লীগ নেতা আব্দুস ছাত্তার মাস্টার,আব্দুর রউফ,ফারুক আহমেদ সহ আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দ। ফাইনাল খেলায় মন্ডল স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়ে ভাই ভাই স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। শেষে উভয় দলের হাতে পুরস্কার বিতরণ করেন সম্মানীত অতিথিবৃন্দ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর