বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সুজানগরে জেলা পরিষদের সদস্য নির্বাচনে ফররুখ কবীর বাবু ও আনোয়ারা নির্বাচিত

এম মনিরুজ্জামান, সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২, ১১:৩৪ পূর্বাহ্ন

সুজানগরে জেলা পরিষদ নির্বাচনে ৪ নং সাধারণ সদস্য আহম্মেদ ফররুখ কবীর বাবু ও সংরক্ষিত আসনে আনোয়ারা আহমেদ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। সোমবার পাবনার সুজানগর উপজেলা পরিষদের হল রুমে সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। সাধারণ নির্বাচনে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ১জন ভোটার জেলহাজতে থাকার কারণে তিনি ভোট দিতে পারেননি। ‌ নির্বাচনে বে-সরকারিভাবে সাধারণ সদস্য পদে আহমেদ ফররুখ কবির বাবু (টিউবওয়েল) ৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী রেজাউল করিম বাচ্চু মোল্লা (বৈদ্যুতিক পাখা ‌) পেয়েছেন ৬৩ ভোট। এছাড়া সংরক্ষিত (সুজানগর, সাঁথিয়া ও বেড়া উপজেলা) ওয়ার্ডে মহিলা সদস্য পদে আনোয়ারা আহমেদ (ফুটবল) ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধসঢ়;দ্বী শামসুন্নাহার মুক্তা (দেয়াল ঘড়ী) পেয়েছেন ১৪৭ ভোট। নির্বাচন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ আবুল কালাম আজাদ নির্বাচনী ওই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় র‌্যাব এবং পুলিশ ছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ নিয়োজিত ছিলেন। এছাড়া পাবনার জেলা প্রশাসক ও পুলিশ সুপার কেন্দ্র পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর