মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে পুলিশের মাইক্রোবাসে ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ডাকাতি হওয়া মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আজ রোববার (১৬ অক্টোবর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল।

গ্রেপ্তারকৃতরা হলো- তুষার আহমেদ, ওয়াজেদ আলী, আব্দুল লতিফ খান, ইনামুল হক আশিক, আব্দুল মোতালেব ও সোহেল রানা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আরিফুর রহমান বলেন, ‘গতকাল শানিবার রাতে গাজীপুর ও সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ থেকে নলকা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে নিয়মিত ডাকাতি করত।

গত ১২ অক্টোবর রাত ১টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের সয়দাবাদে ঢাকা থেকে বগুড়াগামী সোনাতলা থানা পুলিশের সাদা পোশাকের একটি দলের মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে পুলিশের পোশাক, বেল্ট, হ্যান্ডকাপ, ওয়াকিটকি, দুটি মোবাইল ও কিছু টাকা লুট করে নিয়ে যায়। ঘটনার পরদিন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মামলা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর