বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনা জেলা পরিষদ নির্বাচনে চাটমোহরের জনপ্রতিনিধিরা সদস্য প্রার্থী রানীকে জেতাতে একাট্টা

রাজিব হোসেন, চাটমোহর প্রতিনিধিঃ
আপডেট সময়: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ৮:৩১ অপরাহ্ন

গত ২৩ আগস্ট জেলা পরিষদ নির্বাচনের তফশলি ঘোণষার পর থেকে পাবনা জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দিতা করার লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীরা জনপ্রতিনিধি ভোটারদের দ্বারস্থ হয়ে ভোট প্রার্থনা করেছেন। এ নির্বাচনে চাটমোহর উপজেলায় সাধারণ সদস্য পদে একজন ও চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর এ তিন উপজেলা মিলে একজন সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হবেন।

এরই ধারাবাহিকতায় পাবনা জেলা পরিষদ নির্বাচনে চাটমোহরের জনপ্রতিনিধিরা ১নং ওয়ার্ডের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ছাবিনা ইয়াসমিন রানীকে জেতাতে একাট্টা। প্রচারনা এবং গণসংযোগেও এগিয়ে আছেন তিনি। চাটমোহর উপজেলার একমাত্র প্রার্থী হিসেবে ছাবিনা ইয়াসমিন রানীর মাইক মার্কা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য তারা ঐক্যবদ্ধ। তার জয়ের ব্যাপারে আশাবাদী চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক।

 

ছাবিনা ইয়াসমিন রানী পাবনা জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সংরক্ষিত নারী সদস্য প্রার্থী। তিনি ১নং ওয়ার্ডের (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) সকল ভোটারদের মাইক মার্কায় মূল্যবান ভোট দিয়ে সার্বিক উন্নয়ন করার সুযোগ চান এবং দল মত নির্বিশেষে সকল ভোটারের ভোট প্রার্থনা ও সকলের দোয়া-সহযোগিতা কামনা করেছেন।

উওল্লখ্য, ১৭ অক্টোবর সকাল ৯ টা থেকে বেলা ২ টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর