বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
আধুনিক যন্ত্রপাতির বিকল্প হিসেবে ঘোড়া দিয়ে হাল চাষে ফিরছেন কৃষকরা পাবনা-৩ এ ভোটের প্রস্তুতি সম্পন্ন, ৮৭ কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী মালামাল বান্দরবানে ১৫৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ১১ কেন্দ্রে হেলিকপটারে যাবে নির্বাচনি সরঞ্জাম ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড না পেয়ে এডিসি অবরুদ্ধ, সাংবাদিকদের বিক্ষোভ ভাঙ্গুড়ায় জামায়াত প্রার্থীর কর্মীকে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা টাঙ্গাইল-৬ আসন গনতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন এমপি প্রার্থী লাভলু ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব এবং কাকে ভোট দেওয়া উচিত – মুফতি মাওলানা: শামীম আহমেদ নাগরপুরে হাতপাখার বিশাল মিছিল অনুষ্ঠিত 

তাড়াশে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানব বন্ধন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ১১ জুলাই, ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ

তাড়াশ সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র তাড়াশ উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১১জুলাই) তাড়াশ পৌর শহরের মাদ্রাসা রোডে রেনেসা মাল্টিমিডিয়া স্কুলের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) তাড়াশ শাখার আহবায়ক সাকলায়েন’র সভাপতিত্বে ও সদস্য সচিব কাওছার হাবিবের পরিচালনায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মহামারী করোনার কারণে ক্ষতিগ্রস্থ কিন্ডারগার্টেন স্কুলগুলোর জন্য আর্থিক অনুদান ও সহজ শর্তে ঋণের দাবীতে স্কুল বন্ধ থাকাকালীন ভাড়া মওকুফ, বিদ্যুত বিল ও পানির বিল মওকুফ, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা,সংকটে পরা স্কুল গুলোর বিশেষ অনুদান প্রদান ও শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষনের ব্যবস্থা সহ ১০ দফা দাবি নিয়ে এ মানববন্ধন করেছে সংগঠনটির নেতাকর্মীসহ ১৮টি কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষকবৃন্দ।
বক্তারা, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় অসহায় হয়ে পরা শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সহযোগিতা ও সহজ শর্তে ঋণ দেওয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)’র তাড়াশ উপজেলা শাখার সদস্য বাবুল রেজা,কামরুল ইসলাম,জুয়েল মাহমুদসহ শিক্ষক প্রতিনিধি মোতাহের হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর