রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়া বাজারে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে জরিমানা সরকারি নির্দেশনা উপেক্ষা: নান্দাইলে বন্ধ হাজী ফিলিং স্টেশন, ভোগান্তিতে চালকরা কক্সবাজার সদর হাসপাতালে মরণফাঁদ! ৪ দিন লিফটের নিচে পড়ে ছিল মরদেহ, টনক নড়েনি কর্তৃপক্ষের চৌহালীতে রেহাইপুকুরিয়া  উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি দেওয়ান আব্দুল লতিফের দাফন সম্পন্ন  চাটমোহরের হান্ডিয়ালে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার সবুর-মোখলেছুরের হাত ধরে নর্থ বেঙ্গল স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনের নতুন পথচলা চাটমোহর উপজেলা পরিষদ নির্বাচনে আলোচনায় কামরুজ্জামান নয়ন নাগরপুরে বেকড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

উল্লাপাড়ায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের

কে,এম আল আমিন:
আপডেট সময়: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ২:১৯ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে পৃষ্টে প্রাণ গেল ফারুক আহমেদ (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের।

আজ রোববার (৯ অক্টোবর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক আহমেদ ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।

উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আজ রবিবার সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ। এ সময় অসাবধনতাবশত ওই গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে আটকে যান তিনি। ৯৯৯ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর