মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বিএনপির মহাসচিবের সাথে রায়গঞ্জ সলঙ্গার নির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

সলঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব,সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সাথে গত সোমবার (৩ অক্টোবর)বিকেলে বিএনপি চেয়ারপার্সন এর গুলশান কার্যালয়ে এবং নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড.রুহুল কবীর রিজভী আহমেদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ।সাক্ষাৎ এর সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে বন্দী,আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান দেশের বাহিরে, আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে,মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ ভোট দিতে সরকারকে বাধ্য করার জন্য আগামীতে যে আন্দোলন সংগ্রাম আসবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সেই আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সলঙ্গা থানা বিএনপির নবনির্বাচিত সভাপতি মতিয়ার রহমান সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম – সম্পাদক আলহাজ্ব দুলাল হোসেন খান,সলঙ্গা থানা বিএনপির সিনিয়র যুগ্ম -সম্পাদক আব্দুল লতিফ সরকার, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আব্দুল কুদ্দুছ মন্ডল ও সলঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর