মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় শারদীয় দূর্গা পূজার মন্দির পরিদর্শন করলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

উল্লাপাড়ায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল – বিপিএম (বার), পিপিএম (বার)। সোমবার রাতে উল্লাপাড়া পৌর শহরের ঘোষগাঁতী মহল্লার মাতৃমন্দির, মায়া মন্দির ও ঝিকিড়া মহল্লার ভবানী মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সিরাজগঞ্জের পিবিআই এর পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, সিরাজগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমাডেন্ট মোঃ শরীফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসিবুল ইসলাম শাহজাদপুর সার্কেল, উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সহ প্রত্যেক কর্মকর্তার সহধর্মিণী ও অন্যানো কর্মকর্তারা শারদীয় দূর্গা পূজা পরিদর্শনের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ একটি শান্ত প্রিয় দেশ ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। সকল মানুষ স্বাধীন ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করবে এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন, সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা। এ সময় দূর্গা পূজার সকল আনুষ্ঠানিকতা সরকার ঘোষিত নির্দেশনা মেনে পরিচালনা করার অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর