মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

বেলকুচিতে তালাবদ্ধ ঘরে মিললো মা ও ২ ছেলের লাশ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের বেলকুচি থানার মবুপুরে তালাবদ্ধ ঘরে মিললো মা ও ২ সন্তানেরর লাশ। আজ শনিবার (১ অক্টোবর) বিকেলে তাদের লাশ নিজ বাড়ির তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারনা ২/৩দিন আগে তাদের হত্যা করায় লাশ গুলো ফুলে দুর্গন্ধ বের হচ্ছে। নিহতরা র হলো সুলতান আলীর স্ত্রী রওশন আরা বেগম (৪০) এবং জিহাদ (১০), মাহিম (৪) বছরের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মবুপুর গ্রামের বাসিন্দা সুলতান হোসেন বহু বিবাহে আসক্ত। কিছু দিন আগে তিনি জেলখানা হতে বের হন। শনিবার বিকেলে হঠাৎ রওশন আরার বোন পাশ্ববর্তী বেলাল হোসেনের স্ত্রী তার বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখতে পান। তখন ঐ ঘরটি হতে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে তালা ভেঙ্গে তার বোন ও দুই ভাগনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে তা উদ্ধার করে মর্গের র পাঠায়। স্থানীয়রা ধারনা করছে পরিকল্পিত ভাবে জেলখানা থেকে এসে সুলতান হোসেন লোকজন নিয়ে তাদের হত্যা করেছে।

এদিকে বেলকুচি থানার ওসি তাজমিলুর রহমান জানান, লাশ গুলো উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যার কারন জানা যাবে। এছাড়া মৃত্যুর কারণ গুরুত্বের সাথে ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর