মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

মানাফ স্মৃতি সংসদ সম্মাননা স্বারক পেল প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপ

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে মানব সেবামূলক সংগঠন ” মানাফ স্মৃতি সংসদ ” এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর ) বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহিদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আলোচনা,সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ( মেডিসিন বিভাগ) জনাব ডা. এম.আব্দুল্লাহিল কাফীর সভাপতিত্বে ও প্রকৌশলী এম.এম.মাহমুদুুন্নবীর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জনাব শফিকুল ইসলাশ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌ. জনাব মোঃ আসাদ হালিম,সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক, শাহজাদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব প্রফেসর মোঃ আব্দুল জব্বার,মানাফ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ডা. মোঃ গোলাম কিবরিয়া, সিরাজগঞ্জ সেচ্ছাসেবীদের আইকন মামুন বিশ্বাস । এছাড়া বিভিন্ন স্তরের গন্যমান্য ব্যক্তি বর্গ এ সময় উপস্থিত ছিলেন। মানব কল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতি স্বরুপ প্রধান অতিথি প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের সভাপতি কে.এম.আমিনুল ইসলাম হেলালের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ ছাড়াও অনুষ্ঠানে মানব কল্যাণে বিশেষ গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করার জন্য জেলার ১২৮ ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর