রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
আপডেট সময়: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৭:২০ অপরাহ্ন

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই কুপিয়ে হত্যা করেছে বড় ভাইকে। গতরাতে (শুক্রবার রাতে) উপজেলার চিংড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বড় ভাই ফিরোজ আলম (৪৭) রাজমিস্ত্রীর কাজ করতেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, ছোট ভাই রুহুল আমিন গ্রামীণ ব্যাংক কাঁঠালিয়া উপজেলা শাখার এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় যাবজ্জীন সাজা ভোগ করে গত এক বছর হয় বাড়িতে আসে। সাজা খেটে আসার পরে জমি নিয়ে বড় ভাই ফিরোজ আলমের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ নিয়ে মাঝেমধ্যে তাদের ঝগড়া হতো। এরই জেরে শুক্রবার রাতে দুই ভায়ের মধ্যে কথার কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই দা দিয়ে কুপিয়ে বড় ভাইকে আহত করে। তাকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন বড়ভাইয়ের স্ত্রী রানী বেগম। গুরুতর আহত অবস্থায় ফিরোজ আলমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতেই তাঁর মৃত্যু হয়।

কাঁঠালিয়া থানার ওসি মো. মুরাদ আলী জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযুক্ত রুহুল আমিন ঘটনার পর থেকে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর