বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় ৩ বছর পর স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪১ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ বছর পর সিজারিয়ান সেকশন অপারেশন চালু হলো। এর মাধ্যমে আছিয়া খাতুন নামের এক প্রসূতি মায়ের পেট থেকে একটি কন্যা সন্তান বের করা হয়। রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম সিজার অপারেশনটি করেন। মা ও শিশু দু’জনেই সুস্থ রয়েছেন বলে আবাসিক চিকিৎসক ডা: আলামিন জানিয়েছেন।

জানাগেছে, উপজেলার সরকারি এই স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ বছর যাবত নিয়মিত কোনো অপারেশন হত না। সর্বশেষ ২০১৯ সালে একটি সিজারিয়ান অপারেশন করা হয়। এর পর বন্ধ ছিল তিন বছর। রবিবার (২৫ সেপ্টেম্বর) পুনরায় ওটি’র কার্যক্রম চালু করা হয়। ইউএফপিও ডা: হালিমা খানমের হাতে অস্ত্রপচারের যন্ত্রপাতি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল।

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম বলেন, এখানে অজ্ঞান ডাক্তার পদায়ন না থাকায় কাজটি করা যাচ্ছিল না। পরে স্থানীয় বা আউট সোর্সিং এর মাধ্যমে নিয়োগ কৃত অ্যানেসথেসিয়ার চিকিৎসককে নিয়ে আপারেশন করার বিভাগীয় নির্দেশ মোতাবেক এই সিজার করা হয়েছে বলে তিনি জানান।

মেয়র গোলাম হাসনাইন রাসেল জানান, দীর্ঘ দিন এখানে সিজারিয়ান অপারেশন বন্ধ থাকায় এলাকার প্রসূতি মায়েরা সরকারি হাসপাতালের সুবিথা থেকে বঞ্চিত ছিল। কার্যক্রমটি আবার শুরু করায় সবাই খুশি। এখন থেকে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যাতে নিয়মিত ওটি হয় তার জন্য তিনি সকল প্রকার সহযোগিতা দিবেন বলেও জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এই কার্যক্রমটি এলাকাসীর জন্য সু-খবর উল্লেখ করে বলেন আশা করি তা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর