বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহর উপজেলা সামাজিক সম্প্রীতি সমাবেশ

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ২:২৯ অপরাহ্ন

পাবনার চাটমোহর উপজেলা উপজেলা পরিষদের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের
সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজর“ল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, নারী ভাইস
চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের
(সবেক কমান্ডার) গাজী এসএস মোজাহার“ল, চাটমোহর মহিলা কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু, উপজেলা
পুজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, বীর
মুক্তিযোদ্ধা ইগনাসিউস গমেজ, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহমান জুয়েল প্রমূখ।

সম্প্রীতি সমাবেশ বক্তরা বলেন, বাংলাদেশের মধ্যে চাটমোহর উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য
উদাহরণ। নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যার যার ধর্ম নিয়ে শান্ত পরিবেশ বজায় রাখার দায়িত্ব সবারই।
সামাজিক সম্প্রীতি নষ্ট যাতে না হয় সেদিকে সজাগ থাকতে হবে। আগামী দূর্গোৎসব যাতে সুন্দর ও
শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য সবার সজাগ থেকে পাহাড়া দিতে হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর