বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীরতে হুইল চেয়ার না থাকায় হাতে ভর দিয়ে চলেন শিক্ষক রুবেল

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৭:০৫ অপরাহ্ন

রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করে অতিথি শিক্ষক হিসেবে ছাত্রছাত্রী পড়াচ্ছেন প্রতিবন্ধী রুবেল হোসেন। একটি হুইল চেয়ারের অভাবে হাতের ওপর ভর করে চলাচল করেন তিনি।
জানা যায়, মাত্র ৬ বছর বয়সে জ্বরে দুটো পা প্যারালাইজ হয়ে যায় রুবেলের। এরপর থেকে সংগ্রামের শুরু। ঈশ্বরদী উপজেলার মিরকামারী গ্রাম থেকে প্রাইমারি ও মাধ্যমিক শেষ করে দাশুড়িয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন করেন রুবেল হোসেন।
লেখাপড়ার অদম্য ইচ্ছা তাকে এগিয়ে চলতে উৎসাহিত করেছে। এরপর পাবনা এডওয়ার্ড কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী করেন রুবেল। এখন রুবেল হোসেন খণ্ডকালীন শিক্ষক হিসাবে ঈশ্বরদীর দাশুড়িয়া এমএম উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান করছেন।
কিন্তু প্রতিষ্ঠানে আসতে বেশ কষ্ট হয় রুবেলের। হাতে ভর দিয়ে আসা-যাওয়া করতে হয় তাকে। সমাজের অনেকের অনেক টাকা-পয়সা থাকলেও শিক্ষক রুবেলের মতো এক ভাগ্য বিড়ম্বনার শিকার মানুষের জোটেনি একটি হুইল চেয়ার।
এ বিষয়ে প্রধান শিক্ষক এসএম জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা স্কুল থেকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে রুবেলকে মাসে ৬ হাজার টাকা দেই।
রুবেল হোসেন মুখে হাসি নিয়ে জানান, এক শিশু পুত্র ও কন্যার জনক তিনি।
ঈশ্বরদী উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম এ ব্যাপারে স্কুলে খোঁজ নিয়েছেন এবং সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর