বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সুজানগর থানার ইন্সপেক্টর রাজেশ কুমার চক্রবর্তীর বিদায় সংবর্ধনা

সুজানগর(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১:৫১ অপরাহ্ন

বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে, সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজেশ কুমার চক্রবর্তীর বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে পাবনার সুজানগর থানার পৌরসভাধীন ভবানীপুর ১ নং বিট পুলিশিং কার্যালয়ে ইন্সপেক্টর (তদন্ত) থেকে অফিসার ইনচার্জে পদোন্নতি হওয়াতে রাজেশ কুমার চক্রবর্তী কে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনার সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) রবিউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন, সুজানগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাননান, ইন্সপেক্টর রাজেশ কুমার চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাষ্টার। সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য দেন, সিনিয়র শি¶ক আলাউদ্দিন,বিট অফিসার এস আই রাশেদুল ইসলাম,এ এস আই আতাউর রহমান প্রমুখ। এছাড়াও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য সুজানগর থানার ইন্সপেক্টর তদন্ত রাজেশ কুমার চক্রবর্তী পদোন্নতি প্রাপ্ত হয়ে বগুড়া জেলায় যোগদান করবেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর