বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় ৫ দফা দাবিতে পিআইও অফিসে কর্মবিরতি

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:০০ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে (পিআইও) চলছে অর্ধদিবস কর্মবিরতি।

জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে এসে মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। সোমবার সকাল থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে।

এদিন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পিআইও অফিসে সেবা না পেয়ে ফিরে যেতে দেখা গেছে সাধারণ মানুষদের।

আটঘরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তৌহিদুল ইসলাম বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা আইন, ২০১২ কার্যকর হয়েছে প্রায় এক যুগ আগে। অথচ এর আওতায় কর্মরত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের (পিআইও) জনবলকাঠামো ও নিয়োগবিধি এখনো অনুমোদন হয়নি। পদ দুটির আপগ্রেডেশন প্রস্তাবও পড়ে আছে মন্ত্রণালয়ে। ফলে ডিআরআরও-পিআইওরা কাঙ্খিত আর্থিক সুবিধা পাচ্ছেন না।

তিনি আরও বলেন, ‘বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, ভূমিকম্পসহ দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি লাঘব ও মানবিক সহায়তা ত্রাণ বিতরণে যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে তারা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

কিন্তু দুঃখের বিষয় বঙ্গবন্ধুর হাতে গড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা ২০২২ সালেও অবহেলিত এবং বঞ্চিত। আর তাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কার্যক্রম সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার স্বার্থে ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি চলবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ গত ৮/১০ বছর ধরে সুশৃঙ্খলভাবে আন্দোলন করে আসছে। তবে চলমান এই কর্মসূচির যৌক্তিক দাবিগুলো যদি আদায় না হয় তাহলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর