মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

উল্লাপাড়ায় বজ্রপাতে হতাহতদের পরিবারের পাশে মানবিক সহযোগিতা নিয়ে সাবেক এমপি শফি

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়ায় বজ্রপাতে শিশুসহ ৯ কৃষক নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়ালেন সিরাজগঞ্জ-৪, উল্লাপাড়া আসনের সাবেক এমপি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। সোমবার সকালে বজ্রপাতে নিহতদের পরিবারের মধ্যে মানবিক আর্থিক সহযোগিতা প্রদান করেন এবং পরিবারগুলোর খোঁজ খবর নেন।

একইসঙ্গে বজ্রপাতে অসুস্থ ব্যক্তিদের সঠিক চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন ও ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিদের অনুরোধ জানান।

এমপি শফি বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদারক। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, বিত্তশালী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরা তাদের পাশে দাঁড়াবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এমপি শফির তাৎক্ষণিক সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মানবিক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফির জন্য দোয়া প্রার্থনা করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক মোঃ মজনু মিয়া, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আমিনুজ্জামান অলক, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ সেলিম রেজা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর