রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

রায়গঞ্জে ১৪ কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:৪৫ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ ইমাম হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। আটক ইমাম চাঁদপুরের কচুয়া থানার করইশ গ্রামের ছফিউল্ল্যার ছেলে। গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সন্ধ্যার দিকে চান্দাইকোনার একটি ফিলিং স্টেশনের সামনে ওই মহাসড়কে নওগাঁ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস থেকে ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় আটক যুবকের নামে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর