বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

পাবনায় হত্যা মামলার আসামি টুটুলের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২, ৮:৩৪ অপরাহ্ন

পাবনায় শ্বাসরোধে হত্যাচেষ্টা ও গলায় শাড়ি পেঁচিয়ে হত্যার দায়ে এক আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) বেলা ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেন।
আসামি মোঃ টুটুল সাঁথিয়া উপজেলার চর পাইকারহাট মধ্য পাড়া গ্রামের বাসীন্দা।
২০১৭ সালের নভেম্বর মাসে একই গ্রামের মোঃ আরদোশ মল্লিকের স্ত্রী মোছাঃ আলেয়া খাতুন লাকড়ি কুড়ানো ও জমি দেখার উদ্দেশ্যে গ্রামের কুমির বিল এলাকায় যান। তখন ঘাতক টুটুল তাকে ধর্ষণচেষ্টা চালায়।
এরপর শ্বাসরোধে তাকে হত্যার চেষ্টা চালালে তাতে ব্যর্থ হয়ে গলায় শাড়িয়ে পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করে। এরপর তার লাশ গুমের উদ্দেশ্যে ধানক্ষেতে লুকিয়ে রাখে। এঘটনায় আলেয়া’র মেয়ে মোছাঃ শাবানা খাতুন বাদী হয়ে সাঁথিয়া থানায় টুটুলকে একক আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্ত ও সাক্ষ্যগ্রহণ সহ দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এবং আসামি তার কৃতকর্মের দায় স্বীকার করলে রবিবার এ মামলার রায় দেয়া হয়। এ রায়ে নিহত আলেয়ার মেয়ে শাবানা ও ছেলে আলম মল্লিক সহ তার পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর