বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ঈশ্বরদীতে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

মাসুদ রানা, আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ৮:০৫ অপরাহ্ন

পাবনার ঈশ্বরদীতে শাহিনা খানম নিলু (৫৩) নামের এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের ফরিদপুর গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিনা খানম নিলু ফরিদপুর গ্রামের মৃত রবিউল ইসলাম বাচ্চুর স্ত্রী।
জানা যায়, রবিউল ইসলাম বাচ্চুর মৃত্যুর পর ওই বাড়িতে অনার্স পড়ুয়া ছেলেকে নিয়ে থাকতেন শাহিনা খানম নিলু। দুপুর ১টার দিকে বাড়ির পাশের দু’জন মহিলা শাহিনা খানম নিলুর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলে গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
নিহত শাহিনা খানম নিলুর ছোট বোন নাছিমা খানম বলেন, বোনকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছি। হত্যাকাণ্ডে আমার ভগ্নিপতির (মৃত রবিউল ইসলাম বাচ্চু) আত্মীয়স্বজনরা জড়িত থাকতে পারে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর