মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

সাংবাদিকদের প্রশ্নের মুখে অবশেষে ভন্ডুল হলো উল্লাপাড়া পুজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উল্লাপাড়া শাখার সাবেক কমিটি গত ১৮ আগষ্ট উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র বিরোধী, নির্বাচনী প্রস্তুতি কমিটি, নিয়ম বর্হিভুত ভোটার তালিকা প্রণয়ন করে অবৈধ কমিটি গঠনের অভিযোগ করে সংবাদ সম্মেলন করে। উক্ত সংবাদ সংম্মেলন প্রকাশিত হওয়ার পর নব নির্বাচিত পরিষদ পাল্টা সংবাদ সম্মেলনের আয়োজন করেন উল্লাপাড়া শাখা নব নির্বাচিত উপজেলা পূজা উদযাপন পরিষদ।
শনিবার সকালে বলরাম মন্দিরে সংবাদ সম্মেলনে নব নর্বাচিত পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিৎ ঘোষ বলেন, গত ১৮ আগষ্ট তারিখে সাবেক কমিটির উত্থাপিত অভিযোগ সম্পূর্ন মিথ্যা। সম্মেলনে প্রতিবাদ লিপি উপস্থাপনের শেষে বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা ও স্থানীয় জনতার সংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক রিয়াজুল ইসলাম সবুজের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলন ভন্ডুল হয়।
বিশিষ্ট সাংবাদিক গোলাম মোস্তফা ও সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ বলেন, সাবেক উপজেলা পূজা উদযাপন পরিষদ, উল্লাপাড়া শাখা আপনাদের বর্তমান নব নির্বাচিত পরিষদের বিরুদ্ধে সরাসরি কোন অভিযোগ করেনি। তারা দ্বি-বার্ষিক সম্মেলনে গঠনতন্ত্র বিরোধী, নির্বাচনী প্রস্তুতি কমিটি, নিয়ম বর্হিভুত ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তারে সিরাজগঞ্জ জেলা কমিটির তীব্র সমালোচনা করেছেন। যদি তাদের অভিযোগের ভিত্তিতে সংবাদ সম্মেলন করতে হয় তাহলে সেটা জেলা কমিটি করবে। আপনারা কেন করছেন?
এ প্রশ্নের জবাবে নব নির্বাচিত পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিৎ ঘোষ কোনো সদুত্তর দিতে না পারায় সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিক আব্দুল বাতেন হিরু, এ.আর. জাহাঙ্গির, আব্দুল সাত্তার, সাহারুল হক সাচ্চু, জয়নাল আবেদিন জয়, রেজাউল করিম বাচ্চু, শিশির আলম, আল-আমিন, ময়নুল হোসাইন, বায়েজিদ হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর