মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

রায়গঞ্জে সরকারি বেগম নুরুণনাহার কলেজে মাও: আব্দুর রশীদ তর্কবাগীশ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালিত

কে,এম আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি বেগম নূরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের মহা নায়ক মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ এর ৩৬ তম মৃত্যুবার্ষিকী যথাযথ ভাবে পালিত হয়েছে।
আজ শনিবার (২০ আগস্ট) সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে অধ্যক্ষ সিরাজুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে শিক্ষক পরিষদের সম্পাদক ও পদার্থ বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফজলুল হক খান, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জাকারিয়া সওদাগর, বাংলা বিভাগের প্রভাষক আনিসুর রহমান ও ইংরেজি বিভাগের প্রভাষক ফিরোজ আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্র নায়ক, ভাষা আন্দোলনের অন্যতম নেতা ও ঐতিহাসিক রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহের প্রাণপুরুষ মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিশের বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবন নিয়ে বিশদ আলোচনা করেন।

শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং কলেজের প্রতিষ্ঠাতা মরহুমের অসুস্থ মেজো ছেলে সৈয়দ শামসুল আলম হাসু’র আরোগ্য ও তার পরিবারের সকল সদস্যদের সুখ-শান্তির জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক শামসুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর