রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

মশার কয়েলের আগুনে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

স্টাফ রিপোর্টারঃ
আপডেট সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২, ৩:১২ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে মশার কয়েলের আগুনে আব্দুস সাত্তার নামের এক কৃষকের ঘর, গরু, আসবাবপত্র ও নগদ টাকা পুড়ে ছাই। এতে ওই কৃষকের প্রায় পাচঁ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

শনিবার (২০আগষ্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদিঘী গ্রামের পশ্চিমপাড়া আতাহার আলীর ছেলে আব্দুস সাত্তারের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় আরিফুল ইসলাম ক্ষতিগ্রস্থ পরিবারের বরাতে জানান, কৃষক আব্দুস সাত্তার প্রতিদিনের মত তার গোয়াল ঘরে মশার কয়েল জালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। পরে ভোর সাড়ে চারটার দিকে মশার কয়েল থেকে আগুন লেগে চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় বিষয়টি টের পেয়ে টিৎকার শুরু করলে প্রতিবেশিরা এগিয়ে প্রায় ২ ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রনে আনেন।
এতে কৃষক আব্দুস সাত্তারের গোয়াল ঘরে থাকা একটি বড় গরু, থাকার ঘর, ফ্রিজ, টিভি, নগদ ২৭হাজার টাকা ও আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতিসাধণ হয়েছে।
তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের টিম লিডার মো: জহুরুল ইসলাম জানান, আগুন লাগার অনেক পড়ে আমাদের খবর দেয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুনে পোড়া কিছু মালামাল উদ্ধার করি। অগ্নিকান্ডে ওই কৃষকের গোয়াল ঘরে থাকা একটি বড় গরু, থাকার ঘর, ফ্রিজ, টিভি, নগদ ২৭হাজার টাকা ও আসবাবপত্রসহ পুড়ে গিয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর