বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

চাটমোহরে জাতীয় শোক দিবস পালন

নিজস্ব প্রতিবেদকঃ
আপডেট সময়: সোমবার, ১৫ আগস্ট, ২০২২, ২:৫৪ অপরাহ্ন

যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন সহ শোক র‌্যালী, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল।
সকালে উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। পুষ্পস্তবক অর্পন করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগি সংগঠন, চাটমোহর পৌরসভা, থানা পুলিশ, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, উপজেলা ভূমি অফিস, উপজেলা সাব রেজিস্ট্রিারের কার্যালয়, পরিবার পরিকল্পনা দপ্তর, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহলের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার, পৌরসভার মেয়র এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, কৃষি অফিসার এ এ মাসুমবিল্লাহ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নুরে আলম সিদ্দিকী, জেলা পরিষদের সাবেক সদস্য হেলাল উদ্দিন প্রমূখ। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন দপ্তর প্রশিক্ষণ প্রাপ্ত ২০ জন যুব ও যুব নারীর মাঝে বিভিন্ন খাতে ৯ লাখ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করেন। এ ছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর