মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

আটঘরিয়ায় ট্রেনে কাঁটা পড়ে যুবকের মৃত্যু

মাসুদ রানা, আটঘরিয়া(পাবনা)প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

পাবনার আটঘরিয়ায় ট্রেন কাঁটা পড়ে সোহেল রানা (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  নিহত সোহেল রানা করিমন চালক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ আগস্ট) উপজেলার রোকনপুর নামক স্থানে রেলক্রসিংয়ে এঘটনা ঘটে।
নিহত সোহেল রানা পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সুলতান হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দা আব্দুর রব জানান, ঘটনার দিন বিকেলে উপজেলার মাজপাড়া ইউনিয়নের রোকনপুর দাখিল মাদরাসার ভবন নির্মান কাজের জন্য ইঞ্জিন চালিত করিমনে করে সোহেল রানা রড নিয়ে রেল ক্রসিং হয়ে পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী নীলসাগর ট্রেনের ধাক্কা খেয়ে রেললাইনের নিচে পড়ে যায়।  পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
পরে নিহতের পরিবারাে খবর দিলে ওইদিন সন্ধায় ঘটনা স্থল থেকে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর