মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিরাজগঞ্জের খেইশ্বর হাফিজিয়া মাদ্রাসার নতুন ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

সিরাজগঞ্জের সলঙ্গায় অর্থ সংকটে বন্ধ হয়ে থাকা খেইশ্বর বায়তুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মানের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমান ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহুরিসহ এলাকার গণ্যমাণ্য বক্তিবর্গ উপস্থিত হয়ে ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন।
এই অঞ্চলের মানুষের দ্বীনি শিক্ষা দেওয়ার জন্য এলাকাবাসীর সহযোগিতায় ১৯৯৮ সালে মাদ্রাসাটি নির্মাণ হয়। বর্তমানে শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে,এখানে নূরাণী মক্তব বিভাগ,হেফজ বিভাগ,কিতাব বিভাগ,জামাতে নাহবেমীর পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।এখানে ১৫০ জন ছাত্র পাঠদান করছে এবং ৬ জন শিক্ষক নিয়মিত পাঠদান দিয়ে যাচ্ছেন উক্ত প্রতিষ্ঠানে ।
শুধু তাই নয় এখানে ৩০ জন ছাত্র লিল্লাহ বডিং এ থাকেন এবং উক্ত মাদ্রাসা থেকে তাদের তিন বেলা খাবার দেওয়া হয়।
খেইশ্বর বায়তুল উলুম কাওমিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহ্তামিম মাওঃ মোঃ শাহাদত হোসাইন বলেন, ইসলামি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বাঁচিয়ে রাখতে এলাকার এবং দেশ ও দেশের বাহিরের সকল
বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহবান করছি । তিনি আরোও বলেন,এই মাদ্রাসা আল্লাহর দ্বীনি শিক্ষা দেওয়া হয়, কোমলমতি শিশুদের জন্য দয়াকরে সবাই সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর