বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

আটঘরিয়ায় দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে চেন মাষ্টার সহ দুইজন গুরুতর আহত 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ 
আপডেট সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২, ৭:০২ অপরাহ্ন

পাবনার  আটঘরিয়া উপজেলার একদন্ত  বাজারে সিএনজি চেন মাষ্টার সহ দুইজন দূর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত  হয়েছে।
ঘটনাটি ঘটেছে  ৭ আগস্ট রোববার বেলা সাড়ে ১১ টার দিকে।
আহতরা হলো  আআতাইকুলা থানার মৌগ্রামের  ইজিবর খানের ছেলে ইমরান খান (২৫) ও আজাদ খানের ছেলে শোহান খান(২৬)।  আহতদের কে পাবনা জেনারেল  হাসপাতালে  ভর্তি করা হয়।
আহতদের  অবস্থা  আশংকা জনক হলে তাদেরকে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  স্থানান্তর করেন।
ইমরান খানের ভাবী রুবিয়া খাতুন রোজী জানান ঘটনার দিন  বেলা সাড়ে ১১ টার দিকে  ১০/১৫ একদল দেশীয়  অস্ত্র সহ  সিএনজি স্ট্যান্ডে চেন মাস্টার ইমরান ও শোহান কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
তারা দৌড়ে হাবিবুর রহমান মাশটারের বাসায় পালানোর চেষ্টা করলে দূর্বৃত্তরা সেখানেই এলোপাথাড়ি  কুপিয়ে  জখম করে।
ঘটনাস্থল আটঘরিয়া থানার এস আই ফিরোজ হোসেন ও এস আই দুলাল সংগীয় ফোর্স সহ পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্ততি চলছিল।
একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুর্বের ঘটনা জেরে তাদেরকে কুপিয়ে জখম করে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর