মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

তাড়াশে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

মোঃ মুন্না হুসাইন, ভ্রাম্যমান প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

দীর্ঘদিন অপেক্ষার পর অবশেষে ঘোষণা হয়েছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি।  আজ বুধবার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ ।   মোঃ ইকবাল হাসান রুবেল কে সভাপতি এবং সুলতান মাহমুদ কে সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) করে ১১৬  সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন তারা।
পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি হয়েছেন ২৬জন, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ৯ জন, সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন ১০ জন। এছাড়া বিষয়ভিত্তিক সকল সম্পাদক, সহ সম্পাদক, উপ-সম্পাদক সহ কার্যকরী সদস্যের নামও ঘোষণা করা হয়েছে।
এর আগে ২০১৯ সালে অনুষ্ঠিত হয় তাড়াশ উপজেলা ছাত্রলীগের সম্মেলন। সম্মেলনের বেশ কিছু দিন পর ওই বছরেই সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট ১৪ সদস্য বিশিষ্ট অনুমোদন দেন জেলা ছাত্রলীগ। তবে বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণের কারণ পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
জানতে চাইলে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল বলেন, যোগ্য ও ত্যাগীদের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  আশা করি সাংগঠনিক ভাবে তাড়াশ উপজেলা ছাত্রলীগ আরও শক্তিশালী হবে।
তাড়াশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বলেন, আগের থেকে তাড়াশ উপজেলা ছাত্রলীগ  আরও শক্তিশালী হবে। কমিটিতে স্থান পাওয়া প্রতিটি নেতাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর