বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বড়াল নদীর ওপর নির্মাণাধীন ভবন ভেঙ্গে দিল প্রশাসন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৫:১৯ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নদীর পার দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২ আগস্ট) নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন এর নির্দেশে পৌরসভার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেক্যু দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এই উচ্ছেদ কাজে ভাঙ্গুড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করে। উচ্ছেদকৃত ভবনটির মালিক রনজু মোল্লা। তিনি ভাঙ্গুড়া পৌরসভার হারোপাড়া গ্রামের বাসিন্দা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি)বিপাশা হোসাইন বলেন,রনজু মোল্লা বড়াল নদী দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। এ ব্যাপারে পত্র পত্রিকায় লেখালেখিও হয়। তখন জরিপ করে দেখা যায় জায়গাটি বড়াল নদীর। এজন্য উপজেলা প্রশাসন এটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,নদী দখল করে তার ওপর ভবন নির্মাণ সম্পুর্ণ অবৈধ। এই ভবনটি নির্মাণের সময় রঞ্জু মোল্লাকে নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা শোনেননি। ফলে প্রথমেই এটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়।

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর