বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জবাই ও গুলি করে হত্যার হুমকি, নিরাপত্তাহীনতায় সাংবাদিক আরিফ খান ভাঙ্গুড়ার শ্রেষ্ঠ সাংবাদিক নির্বাচিত হলেন এনটিভি মাল্টিমিডিয়া ও প্রতিদিনের সংবাদের সিরাজুল ইসলাম আপন তরুণ উদ্যোক্তা ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঋণ : চেম্বার অব কমার্সের বিজ্ঞপ্তি ফল্ট লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ কর্মীর মৃত্যু ঘাটাইল উপজেলায় শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করল যমুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড ভাঙ্গুড়ায় সার ও বীজের সিন্ডিকেট ভাঙতে কঠোর নির্দেশনা চাটমোহরে ৬১১ বস্তা সার লুটের অভিযোগে মামলা, আসামি ২৫০ অজ্ঞাতনামা আটঘরিয়ায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সুজানগরে শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা সড়কের উদ্বোধন করেন – আহমেদ ফিরোজ কবির এমপি

সুজানগর (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ২৪ জুলাই, ২০২২, ৯:৪৯ অপরাহ্ন

সুজানগরে খন্দকার আব্দুল বাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাকিয়ান গোরস্থান থেকে মানিক হাট পর্যস্ত পাকা সড়কের মেরামত, ভিটবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বোনকোলা রাঘুব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর ও বোনকোলা ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের কাজের উদ্বোধন করেন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। এ সময় উপস্থিত ছিলেন,নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজের অধ্যাপক আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর