শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

বান্দরবানের বাঘমারায় দু’গ্রুপের গোলাগুলিতে ৬জন নিহত, গুলিবিদ্ধ ৩

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৩:১৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:

বান্দরবানের রাজবিলার বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর দু’গ্রুপে গোলাগুলিতে জেএসএস সংস্কার এর ৬জন নিহত হয়েছে। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরো অন্তত তিনজন। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকাল ৭ টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর মূল ও সংস্কার এ দুগ্রুপের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে। এঘটনায় গুলিতে জেএসএস এর সংস্কার গ্রুপের ৬জন নিহত হয়েছে।

এসময় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩জন। নিহতরা হলেন: (১)রতন তংচঙ্গ্যা, (২)প্রজিত চাকমা (৩) ডেবিড (৪) মিলন চাকমা (৫) জয় ত্রিপুরা (৬)দিপেন ত্রিপুরা । আহতরা হলেন :(১) বিদ্যুৎ ত্রিপুরা (২)নিরু চাকমা অন্য একজনের নাম জানা যায়নি।

বান্দরবান জেলা পুলিশ সুপার জেরিন আখতার জানান, ঘটনায় ৬ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছে এবং এইসময় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩জন। তিনি আরো জানান,ঘটনার তদন্তে পুলিশের একটি টিম কাজ শুরু করেছে পরে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর