মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলায় আ.লীগ নেতা জেলহাজতে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলায় শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক রাজীব শেখকে জেলহাজতে পাঠিয়েছে সিরাজগঞ্জের একটি আদালত।

বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন প্রামানিক এ আদেশ দেন বলে ওই আদালতের পেশকার শামীম হোসেন জানান।

তিনি বলেন, রাজীব শেখ উচ্চ আদালতের দেয়া অস্থায়ী জামিনে ছিলেন। স্থায়ী জামিনের জন্য আবেদন করে আদালতে হাজির হলে বিচারক তা না নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত বছর শাহজাদপুর মটর শ্রমিক ইউনিয়নে নির্বাচনে জয়-পরাজয়কে কেন্দ্র করে দ্বারিয়াপুর গ্রামের বাসিন্দা শ্রমিক নেতা মোক্তার হোসেন এবং আওয়ামীলীগ নেতা রাজীব শেখসহ কয়েকজনের মধ্যে দ্বন্ধ চলে আসছিল। এরই জেরধরে চলতি বছরের ১৪ এপ্রিল শ্রমিক নেতার ছেলে মামুন হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করা হয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করা হয়। এ ঘটনায় আহত মামুনের মা মনোয়ারা খাতুন বাদী হয়ে শাহজাদপুর আমলী আদালতে ১৯ এপ্রিল মামলা দায়ের করেন। মামলায় রাজীব শেখসহ ১৮জনকে আসামী করা হয়েছে। শাহজাদপুর থানা পুলিশ মামলাটি তদন্ত করছেন। এ মামলাটি শাহজাদপুর আমলী আদালতে বিচারাধীন থাকার কথা থাকলেও আসামী পক্ষের আবেদনের প্রেক্ষিতে সিরাজগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর