রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

পরিবারের নিরাপত্তা চেয়ে গৌরনদীতে বীর মুক্তিযোদ্ধার পরিবারের থানায় জিডি

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী করেছেন বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ’র পরিবার। গত ১০ জুলাই কালিয়া দমন গুহ’র স্ত্রী তাপসী রানী গুহ গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়রী করেন।

ডায়রীতে সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বিকেলে মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের মৃত আনোয়ার রাঢ়ীর ছেলে রাসেল রাঢ়ী, একই গ্রামের মৃত রশিদ তালুকদারের ছেলে করিম তালুকদার, একই গ্রামের আরিফুল ইসলাম রাসেদ রাঢ়ী, মাসুদ রাঢ়ী, রাজিব রাঢ়ী, রবিন হাওলাদার, পিঙ্গলাকাঠী গ্রামের জুয়েল হাওলাদার, দিয়াশুর গ্রামের আসাদুজ্জামান আসাদ, শরিফাবাদ গ্রামের স্বপন হাওলাদার, পশ্চিম বেজহার গ্রামের সরোয়ার সরদার সহ ২০/২৫ জন সন্ত্রাসীরা আওয়ামী লীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ’র বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি প্রদর্শন করে চলে যায়।

মঙ্গলবার দুপুরে কালিয়া দমন গুহ’র স্ত্রী তাপসী রানী গুহ জানান, গত ৮ জুলাই বিকেলে মোটরসাইকেল মহড়া দিয়ে আমাদের বাড়িতে এসে আমাকে ও আমার পরিবারের সদস্যদের প্রাননাশের হুমকি প্রদর্শণ করায় তিনি থানায় সাধারণ ডায়েরী করেছেন, নং-৪৩৯ (১০.৭.২২)। জিডির তদন্ত অফিসার এসআই শুশান্ত জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর