মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

আগৈলঝাড়ায় সামজিক যোগযোগ মাধ্যমে অপপ্রচারের ছড়াছড়ি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের ছড়াছড়ি চলছে। কোনটি ভুয়া আবার কোনটি নিজস্ব মালিকানার আইডি’র মাধ্যমে ছড়ানো হচ্ছে মিথ্যা বানোয়াট গুজব। আইসটি আইনে প্রতিকার চেয়ওে কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এলাকায় দেখা দিয়েছে উত্তেজনা।

উপজেলার বাগধা ইউনিয়নের চক্রিবাড়ি গ্রামের মোঃ নাজমুল হাওলাদার তার নিজস্ব ফেইসবুক আইডিতে চক্রিবাড়ী ঐতিহ্য সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, ক্লিনিক ও জন সাধারনের রাস্তা নির্মান ও প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্যক্তিদের মহাননুভবতার কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে স্ট্যাটাস দেয়।

নাজমুলের স্ট্যাটাসের বিপক্ষে স্থানীয় মো. আবু সাঈদ মিয়া তার তার নিজের ফেইসবুক আইডিতে মিথ্যা ও বানোয়াট একটি বিবৃতি পোস্ট করেন। আবু সাঈদের লেখাটি দেখে এলকার জনসাধারনের মনে চরম ক্ষেরে ক্ষোভের সৃষ্টি হলে স্থানীয়রা তার লেখার প্রতিবাদ জানায়। এমনকি সাঈদ মিয়ার পিতা মাওলানা আঃ রব মিয়ার কাছে ওই মিথ্যা ও বানোয়াট লেখার জন্য বিচার দাবি করেন স্থানীয়রা।

এক পর্যায়ে আবু সাঈদের পিতা স্থানীয় গন্যমান্য লোকজন নিয়ে শালিস বৈঠকে বসার দিন তারিখ ধার্য করে মাদ্রাসা এবং স্কুলের জমি দাতাদের কাগজ পত্র নিয়ে আসতে বললেও মসজিদ এবং স্কুলের জমি দাতাদের সঠিক কাগজপত্রর প্রমান না থাকায় তার ছেলে আবু সাঈদ শালিশ বৈঠকে হাজির হয়নি।
স্থানীয়রা ফেইসবুক আইডিতে লেখা অভিযুক্ত আবু সাইদ মিয়ার ভূয়া, মিথ্যা ও বানোয়াট বিবৃতির নিন্দা জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান। এদিকে ভুয়া ফেইসবুক আইডির মাধ্যমে রাজনৈতিক নেতা থেকে প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও তা বন্ধে কোন কর্যকর ব্যবস্থা গ্রহন করা হচ্ছেনা বলে স্থানীয়রা অভিযোগ করেন।

এ ব্যাপারে মো. আবু সাঈদ মিয়াকে একাধিবার ফোন দিলেও তার ফোন বন্ধ থাকায় বক্তব্য পাওয়া যায়নি। থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন বলেন, কেউ লিখিত অভিযোগ করলে বিষয়টি আইনগতভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর