রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অভয়নগরে ইউপি সচিব শরিফুলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় নারী ঈশ্বরদীতে পৌর যুবদলের সাবেক আহবায়ক জাকির জুয়েলসহ ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার চাটমোহর থানা পুলিশের বিশেষ অভিযান, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স চাটমোহরে বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সভাপতি হুমায়ুন কবীরসহ গ্রেপ্তার ৩ নাগরপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাসাস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক শহীদুল ও যুগ্ম সম্পাদক রাসেল নাগরপুরে গ্রামীণ ব্যাংকে আগুন সলঙ্গায় ৪২ সংগঠনের সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের কমিটি গঠন

উল্লাপাড়ায় শিক্ষক সমাজের মানববন্ধন

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ২ জুলাই, ২০২২, ৭:১৩ অপরাহ্ন

সাভারে ছাত্র জিতু কর্তৃক শিক্ষক উৎপল কুমার সরকারকে নির্মম ভাবে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের এ্যালংজানি গ্রামের উৎপল কুমার সরকার। জিতু নামে একজন ছাত্র নৃশংস ভাবে তাকে হত্যা করেছে। উল্লাপাড়া উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার বেলা ১১টায় উল্লাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন শিক্ষক সমাজ। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম। সভায় বক্তারা ঘাতক ছাত্রের সুষ্ঠু বিচারের দাবি জানান। মানববন্ধনটি প্রতিবাদ সভার রুপ নেয়। এসময় আরো উপস্থিত ছিলেন বাকশিস সিরাজগঞ্জ শাখার সভাপতি বদিউর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল সরকার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সংগঠনের কামারখন্দ শাখা সভাপতি হাসানুর রহমান, বেলকুচির সভাপতি নজরুল ইসলাম, শাহজাদপুরের সভাপতি রুহুল আমিন, শিক্ষক নেতা আলপনা ভৌমিক, সামাউন কবির, রফিকুল ইসলাম খোকন, আব্দুল খালেক, নিহত উৎপলের ভাই অলক বন্ধু সরকার, ফাহিমা তন্বী প্রমুখ।
মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনেক স্কুল-কলেজের ছাত্রীদেরকেও মানববন্ধনে অংশ গ্রহন করেন।
গত ২৫ শে জুন উৎপল কুমার সরকার কে বেদম পিটিয়ে মারাত্মকভাবে আহত করে জিতু নামে এক ছাত্র। ২৭ শে জুন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
তার মৃত্যু হয়। পুলিশ প্রথমে তার বাবা কে ও গতকাল আসামী জিতু কে গ্রেফতার করে। উল্লাপাড়ায় শিক্ষক সমাজের মানববন্ধন করা হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর