রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

আগৈলঝাড়ায় সরকারি কাটা গাছ জব্দ প্রশাসনিক ব্যবস্থা না নেয়ায় সরকারী গাছ কাটা থামছে না

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৬ জুন, ২০২২, ৩:৩৯ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ার পয়সারহাট-বাগধা সড়কের উত্তর চাঁদত্রিশিরা এলাকার স্থানীয় প্রভাশালী কর্তৃক সরকারি গাছ কেটে নেয়ার খবর পেয়ে ইউএনও’র নির্দেশে কাটা গাছ জব্দ করেছে বনায়ন কর্মকর্তা। তবে এমন ঘটনা অহরহ ঘটলেও বনায়ন কর্মকর্তা আইনগত কোন ব্যবস্থা না নিয়ে অজ্ঞাত কারণে চুপ থাকেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার পয়সারহাট-বাগধা সড়কের উত্তর চাঁদত্রিশিরা এলাকায় সড়কের পাশের বিভিন্ন প্রজাতির সরকারি ৩টি গাছ হেলাল উদ্দিন সিকদারের ছেলে স্থানীয় প্রভাবশালী আব্বাস আলী সিকদার শনিবার কেটে নেয়।
স্থানীয়রা জানান, এর আগেও আব্বাস আলী সিকদার সড়কের পাশের বিভিন্ন প্রজাতির ১১টি সরকারি গাছ কেটে নিয়েছে।
এভাবে সরকারী বিভিন্ন সড়কের পাশের গাছ কেটে নেয়ার অভিযোগে কোন কোন সময়ে কাটা গাছ জব্দ করা হলেও অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা নেয়া হচ্ছেনা। আবার জব্দকৃত গাছ উপজেলা সদরে নিয়ে আসা হলেও কিছু দিন পরে সরকারী ছুটির দিনে সেই গাছগুলো উধাও হয়ে যায়। বনায়ন কর্মকর্তার নির্দ্দিস্ট কিছু লোকের মাধ্যমে জব্দ করা গাছগুলো চোরাই পথে বিক্রি হয়ে যায়। কখনো কখনো ঘটনাস্থল থেকে জব্দ করা সরকারী গাছ উজেলা সদরে আনার পথেই বিক্র হয়ে যায়। ফলে সরকার যেমন রাজস্ব হরাচ্ছে তেমনি গাছ কাটা অসাধু লোকজননের কাছ থেকে সুবিধা নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেয়ায় সরকারী সড়কের পাশের গাছ কাটার প্রবনতা কোন রকেমইে থামছে না।
অভিযুক্ত আব্বাস আলী সিকদার বলেন, আমি বনায়ন কর্মকর্তার অনুমতি নিয়ে গাছগুলো কেটেছেন তিনি।
উপজেলা বনায়ন কর্মকর্তা স্বপন কুমার অধিকারী বলেন, আমি ইউএনও স্যারের নির্দেশে কাটা গাছগুলো জব্দ করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, নিয়মবহির্ভূত ভাবে কেউ সরকারী সড়কের পাশের গাছ কাটতে পারেন না। কোন রাস্তার পাশে গাছ কাটার নির্দেশ কেউ দিতে পারে না। আমি বনায়ন কর্মকর্তাকে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। ওই কাটা গাছগুলো বনায়ন কর্মকর্তা জব্দ করেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর