মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

অপহরণের ৭ ঘন্টা পর ঠাকুরগাঁওয়ের অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার-৮

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি :
জুয়েল রানা (২৮) নামের এক ব্যবসায়ীকে ঠাকুরগাঁও থেকে অপহরণের ৭ ঘন্টার মধ্যে উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে  অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় একটি মাইক্রোবাস থেকে অপহরণকারী চক্রের ৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হাত পা বাঁধা অবস্থায় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন : জামালপুর জেলার আশারফুল ইসলাম আরিফ (২৭), কুড়িগ্রাম জেলার হুমায়ুন কবির (৪৫), জামালপুর জেলার আলাউদ্দিন (৩৫), বি-বাড়িয়া জেলার দেলোয়ার হোসেন (৩২), বগুড়া জেলার দেলোয়ার হোসেন (৪৫), নোয়াখালী জেলার  সোহাগ (৩২), বি-বাড়িয়া জেলার আল আমিন (৩৫) ও মাইক্রোবাস চালক রাজশাহী জেলার সালাউদ্দীন (৩৯)।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ১১ মাইল এলাকার জাফর আলী ফিলিং স্টেশন থেকে মোটর সাইকেলে পেট্রোল নিয়ে বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী জুয়েল রানা। এ সময় ঠাকুরগাঁও-পঞ্চগড় সড়কে মোটর সাইকেলের পথরোধ করে ব্যবসায়ী জুয়েলকে একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে একটি দুর্বত্তদল। পরে অপহরণকারীরা ব্যবসায়ীর মুঠোফোন দিয়ে তার পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা মুক্তিপন দাবি করে।
ওসি আরো জানান,তথ্যপ্রযুক্তি ব্যবহার শুক্রবার দিবাগত করে রাত ২টার দিকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতু পশ্চিম থানা পুলিশের সহযোগিতায় যমুনা ব্রীজ এলাকায় মাইক্রোবাসটিকে আটক করা হয়। এরপর অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণকারী ৮ জনকে আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর