বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

সলঙ্গা ইউনিয়ন পরিষদের আয়োজনে মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মূখপাত্র, সাবেক স্বরাষ্ট্র, ডাক তার টেলিযোগাযোগ, গণপূর্ত গৃহায়ণ ও স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের স্মরণে সলঙ্গায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) বিকেলে সলঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি,থানা যুবলীগের আহবায়ক,থানা আ’লীগের সাংগঠনিক সম্পাদক,রাজপথের লড়াকু সৈনিক এবং সলঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার প্রধান অতিথির বক্তব্যে প্রয়াত জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিমের
কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। এ ছাড়াও আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিংকন,আ’লীগ নেতা আব্দুল লতিফ লাভলু,মাসুদ রানা, মেম্বর দেলোয়ার হোসেন, আব্দুল খালেক, শহিদুল ইসলাম,সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু,ইউপি সচিব আব্দুল আলিম,লাবু, রতন,হাসু,সামিউল বাশার, মুসা,মিলন প্রমুখ। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উল্লেখ্য, ১৩ জুন ২০২০ সালে ঢাকায় জননেতা আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর