রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :

আগৈলঝাড়ায় স্ব-মিল মালিকদের সড়ক দখল প্রশাসনের অভিযানে দুই ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি বরিশাল:
আপডেট সময়: রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন

আগৈলঝাড়ায় অবৈধভাবে সড়ক দখল করে গাছ রাখার অপরাধে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে দুটি স্ব-মিল মালিকদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ভ্রাম্যমান আদালতের পেশকার মো. ছিদ্দিকুর রহমান জানান, থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাখাওয়াত হোসেন রবিবার বিকেলে উপজেলা সদরের প্রধান সড়কের পাশের স্ব-মিলগুলোতে অভিযান পরিচালনা করেন।

এসময় সড়কের পাশে অবৈধভাবে গোল গাছ রেখে সড়ক দখল ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃস্টি করার অপরাধে কাজী স্ব-মিল মালিক কাজী ফিরোজ এবং মোল্লা স্ব-মিল মালিক আলতাফ মোল্লাকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষনিক তা আদায় করেন। আদালতের বিচারক অভিযুক্তদের ৭২ ঘন্টা সময় দিয়ে অবৈধভাবে সড়ক দখল করে রাখা গোল গাছ অপসারনরেও নির্দেশ দেন। অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, উপস্থিত ছিলেন।

 

 

#CBALO / আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর