বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ভাঙ্গুড়ায় মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি কক্সবাজারে খোরশেদ হত্যা: মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ৫, নেপথ্যে ছিল ছিনতাইয়ের চেষ্টা ভাঙ্গুড়া পৌরসভার উদ্যোগে জলাতঙ্ক প্রতিরোধে বিনামূল্যে র‍্যাবিস ভ্যাকসিন বিতরণ সাপাহারে গনহত্যা দিবদ উপলক্ষ্যে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন

রাসুলকে কটূক্তির প্রতিবাদে চৌহালীতে বিক্ষোভ সমাবেশ

কে,এম আল আমিন:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের কর্তৃক মহানবী (সা:)কে নিয়ে কটূক্তি ও অবমাননার প্রতিবাদে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জের চৌহালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ জুন) সকালে খাষকাউলিয়া খারিজিয়া মাদ্রাসা থেকে বেবিষ্ট্যান্ড মোড় ঘুরে সরকারী কলেজ মাঠে উলামায়ে কেরামদের আয়োজনে সর্বস্তরের মুসলিম জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি বের হয়ে খাষকাউলিয়া খারিজিয়া মাদ্রাসা থেকে বেবিষ্ট্যান্ড মোড় ঘুরে সরকারী কলেজ মাঠে বিশাল প্রতিবাদ সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শেষ করা হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন,মাও: আশরাফ আলী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,মাওলানা মোঃ ছাইফুল মুরাদি, সিহাব, জাবিউল্লাহ, মোজম্মেল মাওলানা প্রমুখ। এ সময় বক্তারা বলেন- বিজেপি’র মুখপাত্র নুপুর শর্মা ও বিজেপির দিল্লি মিডিয়া অপারেশন প্রধান নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্য করে বিশ্বের সকল মুসলমানসহ শান্তিকামী প্রতিটি মানুষের কলিজাকে দগ্ধ করেছে। এটি জঘন্য ও ক্ষমাহীন অপরাধ। এই নিন্দনীয় কাজ প্রতিটি মুসলমানসহ বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়ে আঘাত করেছে। বক্তাগণ আরও বলেন, মুসলিমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু তার মানে এই নয় যে, মুসলিমদের জীবনের চেয়েও প্রিয় মহানবী (সাঃ) কে অবমাননা করলে আমরা চুপ থাকবো। সুশৃঙ্খল পন্থায় এর প্রতিবাদ জানানো প্রতিটি মুসলমানের ঈমানী দাবী। আমরা অবিলম্বে রাসূল সা. কে অবমাননাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবী করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর